লোড হচ্ছে...
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে জেলায় এই উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গে ১৩২ রোগী চিকিৎসাধীন, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২৭ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। মৌসুম শুরু থেকে এ পর্যন্ত ৪৭৯ শিশুকে হাসপাতালে ভর্তি হয়েছে।
৯ এপ্রিল, ২০২৬
দেশে শিশুদের নিয়মিত টিকাদানে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সংক্রমণ ইতোমধ্যেই দেশের সবকটি জেলায় ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি মাসের প্রথম দিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৫ জন শিশুই, যাদের মধ্যে ২৬ জনের হাম নিশ্চিত হয়েছে।
৩ এপ্রিল, ২০২৬

